শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম

    সফিকুল ইসলাম, চাঁপাাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম

    বাংলাদেশের স্বাধীনতা আনয়নকারী ঐতিহ্যবাহী দল আওয়ামীলীগের পতাকাতলে আশ্রয় নিয়ে জননেত্রী শেখ হাসিনার  নির্দেশে  জনসেবা করে যাচ্ছি। প্রচার করছি সরকারের উন্নয়নের চিত্র এবং আবারো  শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে ক্ষমতার আনার গুরুত্ব নিয়ে জনগণকে বুঝিয়ে নৌকার ভোট প্রার্থনা করছি। দলীয় মনোনয়ন কে পাবে আর কে পাবে না তা নির্ধারণ করবে দলীয় হাইকমান্ড ও প্রধান মন্ত্রী। তবে দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে ও গণতন্ত্রে রক্ষার্থে গণতান্ত্রিক উপায়ে আওয়ামীলীগ কে সরকার গঠনে সহায়তা করা আমাদের নৈতিক  ও মানবিক দায়িত্ব।তাই জনগণের দুয়ারে দুয়ারে ঘুরে সামনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট ও জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করছি।

    কথাগুলো বলেন চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) ১ আসনের নৌকা প্রতীকে দলী মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। তিনি আরো বলেন শেখ হাসিনা নির্দেশে আমি অসহায় মুমূর্ষ রোগীর্দের বিনা মূল্যে  সেবা নিশ্চিতে দুটো এ্যাম্বুলেন্স,করোনায় আক্রান্ত ৬০টি পরিবারকে বিনা টাকায় খাবার ও চিকিৎসার ব্যবস্থা, গত ঈদুল ফিতরে উপজেলার প্রত্যান্তাঞ্চলে ১৫ হাজার  অসহায়দের পরিবার প্রতি ২০ কেজি করে চাল ও নগদ দুই “শ টাক,২০২৩সালে উপজেলার  ৩২হাজার দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ,গত রমজান মাসে ২২টি এফতার পার্টির মাধ্যমে ৫০হাজার দু:খী  পরিবারের মাঝে  খাবার বিতরণ, সরকারের সাফল্য নিয়ে  উঠান বৈঠক, দুই লক্ষ মানুষের মাঝে লিফলেট বিতরণ, বিশাল কর্মীবাহিনী নিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভাতে যোগদান,জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে র‌্যালী ও আলোচনা সভা,প্রতিবছর ১৫ আগস্ট জাতির পিতার শাহাদাৎ বার্ষকীতে মাস ব্যাপী  শোকসভা ও  ৫০ হাজার করে অসহায় ও গরীব  পরিবারের মাঝে  খাবার বিতরণ, প্রতিটি ঈদুল ফিতরে  প্রায় ১৮/২০ হাজার  করে পরিবারের  মাঝে বস্ত্র বিতরণ, দু:স্থ ও অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা. শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী উপহার, প্রতিবছরই বিভিন্ন মাহফিলের মাধ্যমে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে অর্থ প্রদান, সনাতন হিন্দু সম্প্রদায়েরর ধর্মীয় উৎসব, মন্দিরে সহায়তা প্রদান করেছি।

    নৌকায় ভোট প্রার্থনা ও সরকারের উন্নয়নের চিত্র জনগনের মাঝে তুলে ধরতে মোটরসাইকেল শো ডাউন,প্রধান মন্ত্রীর জন্মদিনে বিশাল জনসভা ও  উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের  ছয় হাজার শিক্ষককে বিছানার চাদর ও সাল উপহার দেয়ার ব্যবস্থা করেছি। নেত্রী  আমাকে নৌকা প্রতীকে মনোনীত করলে আসনটি উপহার দিতে পারবো ইনশাল্লাহ।নির্বাচিত হতে পারলে শিবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করবো।
     

    সোনামসজিদ-রাজশাহী রাস্তার চার লেন, গ্রাম্য অবাকাঠোমার  রাস্তাগুলোকে দুই লেন,উপজেলায় দুই উচ্চবিদ্যালয় ও দুটি কলেজকে জাতীয় করণ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বিল্ডিং, জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন, শিবগঞ্জে শিক্ষা অফিসের নতুন বিল্ডিংয়ের ব্যবস্থা, আমের রাজধানী শিবগঞ্জের কানসাট বাজারের যানজট নিরসন, আমের নায্য মূল্য পেতে সরকারী ভাবে আম ক্রয়কেন্দ্র স্থাপণ,পঙ্গু হাসপাতাল স্থাপণ বিশাল এ  উপজেলায় সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চিত করতে, সন্ত্রাসী ও মাদকের  জনপদ নাম ঘুচাতে আরো দুটি পুলিশ স্টেশন স্থাপন, নদী ভাঙ্গণ কবলিত এলাকা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পানিপথে যাতায়তের ব্যবস্থা, দূর্গম এলাকায অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য অতিরিক্ত সুযোগসুবিধার ব্যবস্থা করে শিক্ষকদের স্থায়ীকরণ, শতভাগ চোরাচালান বন্ধের সুবিধার্থে সীমান্তবর্তী রাস্তাগুলোকে শতভাগ পাকাকরণ, দলকে আরো সুসংগঠিত করণ, কৃষি বিভাগর উন্নতির জন্য কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করতে ঘন ঘন প্রশিক্ষণের ব্যবস্থা ও শিবগঞ্জ উপজেলায় মিডিয়ার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সুবিধার্থে সাংবাদিকদের প্রশিক্ষণ সহ মিডিয়ার মূল্যায়নের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন