শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২৩ ০৭:২৩ পূর্বাহ্ন

    পিরোজপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩। এ উপলক্ষে রোববার সকালে পিরোজপুর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে আয়োজিত সবায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ, বাস মালিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহারিয়ার বিন মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, মুকিত হাসান খান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ তানভীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মোঃ মাহবুবুর রহমান,  ট্রাফিক পরিদর্শক  মো: সাইফুর রহমান চৌধুরী, বিআরটি এর সহকারী পরিচালক স্বাগত বক্তব্য রাখেন মো: ইকবাল কবির,

    এ সময় বক্তারা বলেন সড়ক ব্যবস্থার উন্নয়নের ফলে দিন দিন দেশের মধ্যে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সঠিকভাবে আইন না মানায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।  অনাকাঙ্ক্ষিত এসব দূর্ঘটনা এড়াতে সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার প্রতি গুরুত্ব দেন বক্তারা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২৩ ০৭:২৩ পূর্বাহ্ন