শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাম্রাজ্যবাদী শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জানুয়ারী, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

    সাম্রাজ্যবাদী শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
    সেমিনারে সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতাকে রুখে দিতে চেয়েছিল, যারা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিল, যারা সেসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করেছিল, সে সাম্রাজ্যবাদী শক্তি এখনো বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে রুখে দিতে ষড়যন্ত্রে লিপ্ত। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে সকল বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা তথা জ্ঞানমনস্ক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সঠিক পথেই রয়েছি এবং ইতোমধ্যে এ লক্ষ্য অর্জনে অনেকদূর এগিয়ে গিয়েছি।

    প্রতিমন্ত্রী বুধবার (১২ জানুয়ারি) বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাদুঘরে আয়োজিত 'হে মহামানব একবার এসো ফিরে' শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও সংস্কৃতিজন অধ্যাপক কাজী মদিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর