শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গাপূজার উপহার বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ অক্টোবর, ২০২৩ ০৭:৩৮ পূর্বাহ্ন

    পিরোজপুরে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গাপূজার উপহার বিতরণ

    পিরোজপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদীয় দূর্গা পূজার উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (২১ অক্টোবর) শনিবার উপজেলা পরিষদ কার্যালয়ের শহীদ ওমর ফারুক মিলনায়তনে দুপুরে ১ ঘটিকার সময় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বরিশাল বিভাগের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা গুহ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ননী গোপাল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

    অনুষ্ঠানে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রীমতি দোলা গুহ সকল পূর্নার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করেন। তিনি সকল প্রকার সেবা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসসহ দিকনির্দেশনা দেন।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভিরুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলার সভাপতি অধীর কুমার পাল, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ মিস্ত্রি প্রমুখ।

    এসময়ে বক্তারা ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অক্টোবর, ২০২৩ ০৭:৩৮ পূর্বাহ্ন