শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মঠবাড়িয়ায় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মাশরেকুল আজম রবি

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ অক্টোবর, ২০২৩ ০৯:১৮ পূর্বাহ্ন

     মঠবাড়িয়ায় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মাশরেকুল আজম রবি

    দিন যতোই যাচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ক্ষণ ঘনিয়ে আসছে। মাঠ-ঘাট থেকে শুরু করে পাড়া-মহল্লা কিংবা হাটে বাজারে ইতোমধ্যেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সকাল-সন্ধ্যায় ছোট ছোট স্টলে চায়ের চুমুকে চলছে নির্বাচনী জল্পনা-কল্পনা। এবারের নির্বাচনে কে হবেন সৎ এবং যোগ্য প্রার্থী এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন কেউ কেউ।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ৩ আসন (মঠবাড়িয়া) থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি র চেয়ারম্যানের উপদেষ্টা  মাশরেকুল আজম রবি।

    মঠবাড়িয়া মানুষের উন্নয়নের জন্য উর্বর মাটি চাষ করে সোনালী ফসল ফলানোর জন্য লাঙল প্রতীকে নির্বাচনে আসতে চান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা  মাশরেকুল আজম রবি।

    তিনি জনগণের মৌলিক অধিকার অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিয়ে সবসময় রাজপথে সংগ্রাম করেছেন।

    জাতীয় পার্টির নেতা মাশরেকুল আজম রবি, এই প্রতিবেদককে বলেন আমার জন্ম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৩ নং মিরুখালি ইউনিয়নে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফফার,  আমি এ অঞ্চলের মাটি ও মানুষকে বিশ্বাস করি ,মানুষের মনের চাওয়া বুঝি তাদের দুঃখ কষ্ট মর্মে মর্মে অনুভব করি, বিগত দিনে তারা মহাজোটের লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে প্রতারিত হয়েছে, কাঙ্খিত উন্নয়ন হয়নি । তাই আজও অবহেলিত আমার মঠবাড়িয়া, আজ এই স্মার্ট  যুগে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত মঠবাড়িয়া, ইনশাআল্লাহ্ আমার দল জাতীয় পার্টি যদি আমাকে পিরোজপুর ৩ মঠবাড়িয়া  আসন থেকে মনোনয়ন প্রদান করেন এবং এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি সকলের কল্যাণে সবসময়  নিজেকে নিয়োজিত রাখবো এবং থাকব ।

    কারণ আমি বিশ্বাস করি মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে দল আমাকে একক অথবা মহাজোট যেভাবেই নির্বাচন হোক , যদি আমাকে মনোনয়ন প্রধান  করবেন।
    আর দল যদি আমাকে মনোনয়ন প্রদান নাও করেন তাহলে দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্ত আমি অক্ষরে অক্ষরে মেনে নেব এবং দল আমাকে যে কাজে ব্যবহার করবে   তা সঠিক ভাবে পালনের চেষ্টা করব । এবং মঠবাড়িয়ার সর্বস্তরের জনগণের খেদমতে নিয়োজিত থাকবো।

    আমি চাই পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ স্যারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং সবাইকে সাথে নিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রায় শামিল হতে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২১ অক্টোবর, ২০২৩ ০৯:১৮ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ অক্টোবর, ২০২৩ ০৯:১৮ পূর্বাহ্ন