শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ অক্টোবর, ২০২৩ ০৯:০৮ অপরাহ্ন

    শিবগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুল। চাঁপাইনবাবগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান।

    এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়াসহ অন্যরা।  




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অক্টোবর, ২০২৩ ০৯:০৮ অপরাহ্ন