শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ অক্টোবর, ২০২৩ ১২:০৪ অপরাহ্ন

    শিবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

    শিবগঞ্জে পরকীয়ার জেরে স্বামীর ঘর ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক সন্তানের জননী । বৃহষ্পতিবার দুপুরে  উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের এই ঘটনা ঘটে। সূত্রমতে তেররশিয়া গ্রামের পল্লী চিকিৎসক জাহিদ হোসেনের ছেলে রিয়াল আলী (২৩)’র সাথে ৭ মাস আগে এক সন্তানের জননী পরকীয়া জড়িয়ে পড়ে। অনশনরত এক সন্তানের  জননী প্রেমিকা বলেন, তেররশিয়া গ্রামের ফিটুর ছেলে সুইটের সাথে রিয়ালের বন্ধুত্বের সূত্র ধরে রিয়ালের সাথে আমার পরিচয় এক পর্যায়ে প্রেমের সম্পর্ক। রিয়াল আমাকে বিয়ে সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে  শারীরিক সম্পর্ক গড়ে  তুলে এবং মোটা অংকের  টাকা হাতিয়ে নেয়। সে আমাকে  স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘুরেছে । এমতাবস্থায় বেশ কিছুদিন হতে রিয়াল আমার সাথে যোগাযোগ বিছিন্ন করে অন্যত্রে বিয়ে করছে এ সংবাদ পেযে আমি বিয়ের দাবীতে তাদের বাড়িতে চলে এসেছি।থানায় অভিযোগও করেছি।  

     কিন্তু তাঁর পরিবারের সদস্যরা আমাকে বাড়িতে উঠতে না দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে । তাই বাড়ির বাইরে অপেক্ষা করছি।এব্যাপারে প্রেমিক রিয়ালের  জাহিদ হোসেন জানান, আমি ওই মেয়েকে চিনি না। সে আমার বাড়িতে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দূর্ঘটনার পরিকল্পনা করে তাই এলাকার মহিলার তাকে বের করে দিয়েছে। আমার ছেলে রিয়াল আলীর সাথে তার কোন সম্পর্ক না। আমার পরিবারকে ফাঁসানোর জন্য মেয়েটি এধরনের কাজ করছে।

    এদিকে, তেররশিয়া গ্রামের ফিটুর ছেলে সুইটের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি এবিষয়ে কোন কথা বলেননি।এব্যাপারে অভিযুক্ত প্রেমিক রিয়াল আলী বাড়িতে না থাকায় তাঁর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই মেয়েকে চিনে না  এবং  তাঁর সাথে আমার কোন সম্পর্ক নাই।এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এবিষয়ে  অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অক্টোবর, ২০২৩ ১২:০৪ অপরাহ্ন