শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে দুর্গোৎসবে জেলা স্বেচ্ছাসেবকলীগের বস্ত্র বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ২০ অক্টোবর, ২০২৩ ০৮:৪৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে দুর্গোৎসবে জেলা স্বেচ্ছাসেবকলীগের বস্ত্র বিতরণ

    শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পিরোজপুরে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে এ বস্ত্র বিতরণ করা হয়।

    বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

    এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার বার বার দরকার। শেখ হাসিনা সরকার থাকলে দেশের উন্নয়ন হবে। দেশের উন্নয়নের জন্য হলেও শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনা সুযোগ দিতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অক্টোবর, ২০২৩ ০৮:৪৫ পূর্বাহ্ন