শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

    পিরোজপুর প্রতিনিধি

    ২০ অক্টোবর, ২০২৩ ০৮:৪১ পূর্বাহ্ন

    পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ সবুজ নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জেলার মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া-সাপলেজহা সড়কের আমরাগাছিলা এলাকায় এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

    নিহত কলেজছাত্র মোঃ সবুজ গাজী (১৮) মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের মালিছালি গ্রামের কবির গাজীর পুত্র এবং ডা. রুস্তুম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

    মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান এই প্রতিবেদককে জানান, সকালে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের নিজ বাড়ি থেকে সবুজ নিজের মোটরসাইকেলে করে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে মঠবাড়িয়া-সাপলেজহা সড়কের আমরাগাছিলা এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাত করে।

    পরে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করে।
    এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছেন বলেও জানান ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অক্টোবর, ২০২৩ ০৮:৪১ পূর্বাহ্ন