শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সীমান্তহাটের জায়গা দেখতে শিবগঞ্জে ভারতীয় সহকারী হাইকমিশনার

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৯:০০ পূর্বাহ্ন

    সীমান্তহাটের জায়গা দেখতে শিবগঞ্জে ভারতীয় সহকারী হাইকমিশনার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ও ভারত যৌথ সীমান্তহাটের জন্য জায়গা ঘুরে দেখেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। উপজেলার জমিনপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে এ হাট বসবে বলে জানা গেছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এ হাটের জায়গা পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কিরণগঞ্জ বিজিবি ক্যাম্প কমান্ডার আনিসুর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টারসহ অন্যরা। এদিকে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এক প্রতিক্রিয়ায় জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব ও ব্যবসায়ীবান্ধব সরকার। উভয় দেশের জনগণের স্বার্থে সীমান্তে হাট বসলে এলাকার পাশাপাশি ভারতের জনসাধারণও উপকৃত হবে। অন্যদিকে প্রথমবারের মতো শিবগঞ্জে সীমান্তহাট চালু হবে এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপজেলাবাসী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৯:০০ পূর্বাহ্ন