শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে ভুল সিজারে প্রসুতির মৃত্যু, বেঁচে আছে নবজাতক

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ভুল সিজারে প্রসুতির মৃত্যু, বেঁচে আছে নবজাতক

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিটি জেনারেল হাসপাতাল ও কনসালটেশন সেন্টারে ভর্তির ১৫ মিনিট পর সিজারিয়ান অপারেশনের পর এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে বেঁচে আছে নবজাতক ছেলে সন্তানটি। ওই সেন্টারের ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমার অবহেলা ও তড়িঘড়ি করে অপারেশনের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার পর পরই হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত চিকিৎসকরা।

    সোমবার (১৬ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হাসপাতাল মোড়ে অবস্থিত সিটি জেনারেল হাসপাতাল ও কনসালটেশন সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত্যু প্রসূতির নাম তানিয়া বেগম (১৯) সে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বেড়া বিশুলিয়া গ্রামের সাঈদ মিয়ার কন্যা ও মাহাবুর রহমানের স্ত্রী।

    স্বজনরা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে প্রসূতি তানিয়া বেগমকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত তার সিজারিয়ান করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। এরপর দুপুর পৌনে ২টায় তানিয়া বেগমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষন পর তার একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। এসময় রোগীর অবস্থা অবনতির কথায় জানায় চিকিৎসকরা। এক পর্যায়ে অপারেশন থিয়েটারে মৃত্যু হয় তানিয়া বেগমের। এ খবরে স্বজন ও এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠলে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমা।

    স্বজনদের অভিযোগ, তড়িঘড়ি করে সিজারিয়ান অপারেশন ও চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যু হয়েছে তানিয়া বেগমের। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমার শাস্তির দাবি জানান তারা।

    এর আগেও এই হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আরও তিন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। কালো টাকার জোরে বারবার বেঁচে যায় ডাক্তার নামে কসাইরা। তাই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত হাসপাতালটি বন্ধের দাবি এলাকাবাসীর।

    এদিকে, প্রসুতির মুত্যুর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখাসহ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার।

    অপরদিকে, ঘটনাটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সালিমা খাতুন।

    এ বিষয়ে জানতে মুঠফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন