শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারী-পুরুষদের মাঝে চাল, ডাল, তেল ও আটাসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বেসরকারি সংস্থা চিরন্তন সমাজকল্যাণ সংস্থার আয়োজনে বাবুপাড়া নাট মন্দির প্রাঙ্গণে অর্ধ শতাধিক নারী-পুরুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

    অনুষ্ঠানে চিরন্তন সমাজকল্যাণ সংস্থার সভাপতি চন্দন কুমার সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম ও সংস্থার সাধারণ সম্পাদক কৌশিক কুমার দাসসহ অন্যরা। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসসহ সনাতন ধর্ম্বাবলীর নেতৃবৃন্দ। এর আগে চিরন্তন সমাজকল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ অক্টোবর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন