শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৭ অক্টোবর, ২০২৩ ০৭:১১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তন

    গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্বামী আমিনুল ইসলাম লিটন (২৬) এর গোপনাঙ্গ কেটে দিয়েছে তার প্রথম স্ত্রী। রোববার (১৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আমিনুল ইসলাম লিটন ওই গ্রামের মজির উদ্দিন প্রামাণিকের পুত্র।

    স্বজনরা জানায়, সাত বছর আগে বিয়ে করেন আমিনুল ইসলাম লিটন। তাদের সংসারে এক পুত্র ও এক মেয়ে আছে। এ অবস্থায় প্রায় ২/৩ থেকে একই ইউনিয়নের এক তরুণীর সঙ্গে পরকীয়া করেন লিটন। গত শনিবার রাতে ওই তরুণীকে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসেন।

    এরই জেরে প্রথম স্ত্রী স্বামী লিটনের গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত লিটনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে প্রথম স্ত্রী পলাতক রয়েছে।

    সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার রেজোয়ান আহমেদ বলেন, স্বজনরা রোগীকে হাসপাতালে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

    এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এমন আজমিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৭ অক্টোবর, ২০২৩ ০৭:১১ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৭ অক্টোবর, ২০২৩ ০৭:১১ পূর্বাহ্ন