শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সচেতনতা জরুরি

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জানুয়ারী, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সচেতনতা জরুরি
    জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,  জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ন। এই ঝুঁকি মোকাবেলায়  বিশ্বের প্রতিটি দেশকে একযোগে কাজ করতে হবে।

    আজ বুধবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপি) ও ইউএনডিপি, বাংলাদেশ আয়োজিত Scope of Climate Smart PPP in Bangladesh and Post COP26 Discussion শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য সুন্দর বিশ্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এজন্য প্রতিটি দেশকে একযোগে কাজ করতে হবে।  

    প্রতিমন্ত্রী এ সময় পরিবেশ দূষণ রোধে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই ও দূষণবিহীন যানবাহন ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

    পিপিপি কর্তৃপক্ষের সিইও সুলতানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার Robert Chatterton Dickson অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব মোঃ মোস্তফা কামাল এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট এর পরিচালক ড. সলিমুল হক, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত Mustafa Osman Turan, ডেনমার্কের রাষ্ট্রদূত Winnie Estrup Peterson আলোচনায় অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর