শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • যুব সমাবেশে মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ অক্টোবর, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ন

    যুব সমাবেশে মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

    যুব সমাবেশে মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আজকের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় যুবদল কর্তৃক আয়োজিত যুব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের ব্যাপক সংখ্যক উপস্থিতিসহ সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের ঢল নামে।

    নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই যুব সমাবেশ এক পর্যায়ে কাকরাইল মোড়, নটরডেম কলেজ, দৈনিক বাংলার মোড়  ও পল্টন মোড় পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উক্ত সমাবেশে যুবদলের  সর্ববৃহৎ শোডাউন দিয়ে রেকর্ড সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি ছিল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের।

    যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর সুদক্ষ নেতৃত্বে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে ২৪টা থানা এবং ৮১ টা ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। এই সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মোনায়েম মুন্নাসহ কারা অভ্যন্তরীন নেতৃবৃন্দের মুক্তির দাবি সম্বলিত ব্যাপক ব্যানার, ফেষ্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে পুরো সমাবেশ স্থল।

    উক্ত সমাবেশে গণমাধ্যম প্রতিনিধিকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জানায় "আমরা এই যুব সমাবেশের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে বাংলাদেশের সকল মুক্তিকামী যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসার আহ্বান জানাই। এই ফ্যাসিস্ট সরকার গনতান্ত্রিক পদ্ধতিকে অসাংবিধানিক ভাবে গলা টিপে হত্যা করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট ও মাফিয়া চক্রের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিসহ। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ এই অবৈধ মাফিয়া সরকারকে লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগ এ দেশের জনগণের শত্রুতে পরিণত হয়েছে।" তিনি প্রত্যায় ব্যক্ত করেন বাংলাদেশের যুবসমাজকে সাথে নিয়ে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে যুবদল ঢাকা মহানগর দক্ষিনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত আছি ।"

    তিনি আরো প্রত্যায় ব্যাক্ত করেন যে,"ইনশাআল্লাহ্ অচিরেই গণতন্ত্রের "মা"দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সহ এই অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, অসাংবিধানিক, মাফিয়া  সরকারকে হটিয়ে একটি গনতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৭ অক্টোবর, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৭ অক্টোবর, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ন