শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ অক্টোবর, ২০২৩ ০১:৪৪ অপরাহ্ন

    গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। রোববার (১৫ অক্টোবর) কর্মসূচির মধ্যে ছিলো হাত ধোয়া প্রশিক্ষণ, সরকারি ও বে-সরকারি শিশু পরিবার সহ জন বহুল এলাকায় সাবান, গেঞ্জি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা ইত্যাদি। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কর্মসূচীর শুরুতেই হাত ধোয়া প্রদর্শন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল।

    এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলী, উপ সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোফাজ্জল হোসেন, গাইবান্ধা  প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারী মো. আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে জেলার ৭টি উপজেলায় একই  কর্মসূচি পালন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৬ অক্টোবর, ২০২৩ ০১:৪৪ অপরাহ্ন