শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে চালকদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ অক্টোবর, ২০২৩ ০৯:১০ পূর্বাহ্ন

    পিরোজপুরে চালকদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ ও আরবিএস পরীক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়, জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় পিরোজপুর জেলা বাস টার্মিনালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফারহান ফাইয়াজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিল সরোয়ার, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পিরোজপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সঞ্জীব কুমার মিত্র, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সার্কেলের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও মোটরযান পরিদর্শক মোঃ আবদুল মতিন প্রমুখ।

    মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পেশাদার গাড়ি চালকদের উচ্চ রক্তচাপ, চক্ষু ও আরবিএস পরীক্ষার পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয় পরামর্শ দেওয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ অক্টোবর, ২০২৩ ০৯:১০ পূর্বাহ্ন