শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে সাংবাদিকদের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ অক্টোবর, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ন

    নাজিরপুরে সাংবাদিকদের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

    পিরোজপুরের নাজিরপুরে বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা অনুপ কুমার সিকদার ও তার পরিবারকে কু-রুচিপূর্ণ ভাষায় গালাগালি ও হত্যার হুমকি এবং দৈনিক সংবাদ, দৈনিক ইনকিলাব, দৈনিক যায়যায় দিন ও আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধিদের বিরুদ্ধে নাজিরপুর থানায় মিথ্যা ডায়েরীর প্রতিবাদে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজী) ও বিএনপি নেতা এইচ এম লাহেল মাহামুদকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে গণমানববন্ধন করেছেন উপজেলার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

    রোববার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী এ গণমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার রায় (প্রতিদিনের সংবাদ), কে এম সাঈদ (আমাদের কন্ঠ স্টাফ রিপোর্টার),অনুপ কুমার সিকদার (দৈনিক ইত্তেফাক), জ্যোতিষ চন্দ্র হালদার (আমাদের সময়),শফিকুল ইসলাম সোহেল  (দৈনিক সংবাদ), এস এম জাহিদুল হক (দৈনিক ইনকিলাব), মোঃ মশিউর রহমান (দৈনিক যায়যায়দিন), মোঃ হাসান তালুকদার (দৈনিক মানব জমিন), মোঃ সাঈদ শেখ (দৈনিক দেশের কন্ঠ) মোঃ সাজ্জাদুর রহমান (দৈনিক স্বদেশ বিচিত্রা), মোঃ শামিম হাসান (দৈনিক সময়ের আলো) এবং নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার।
    এছাড়া উক্ত মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকিবৃন্দ সহ নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ  উপস্থিত ছিলেন।

    এসময় পৃথক-পৃথক বক্তব্যে বক্তারা বলেন, নাজিরপুরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিষ্ট প্রভাষ আমীন’কে নিয়ে ফেসবুকে কু-রুচিপূর্ণ মন্তব্য করার ধৃষ্টতা দেখানো সেই উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, স্বীকৃত চাঁদাবাজ, চরিত্রহীন-লম্পট শিক্ষক এইচ এম লাহেল মাহামুদকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

    বক্তারা গণ-মানববন্ধনে আরো বলেন পূর্বেও এই লাহেল মাহামুদ চাঁদাবাজী মামলায় ১ মাস জেল খেটেছেন। বর্তমানেও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, তার পরেও কোন অদৃশ্য ক্ষমতাবলে তিনি চাকরিতে স্থায়ী থাকেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের’কে অকথ্য ভাষায় গালাগালি,হত্যার হুমকি ও থানায় মিথ্যা ডাইরী করে এটা আমাদের বোধগম্য নয়। অরিচেই এধরনে স্বীকৃত কুলাঙ্গার শিক্ষককে চাকুরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে অন্যথায় গণমাধ্যমকর্মীরা প্রয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে কঠিন কর্মসূচীর জন্য অবস্থান নিবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ অক্টোবর, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ন