পিরোজপুরে খালেদার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে অনশন

পিরোজপুর প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ন

পিরোজপুরে খালেদার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে অনশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপি অনশন কর্মসূচি পালন করেছে।

শনিবার (১৪-অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোজপুর জেলা বিএনপি কার্যালয় সম্মুখে এ অনশন কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক, অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, শেখ রিয়াজ উদ্দিন রানা,জেলা শ্রমিক দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আঃসালাম বাতেন। জেলা বিএনপির সদস্য মোঃ কামরুজ্জামান চান।

পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব, এমদাদুল হক মাসুদসহ উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওতাধীন সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে নেতৃবৃন্দরা, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য নিঃশর্তে বিদেশে পাঠানোর অনুমতি,এবং শেখ হাসিনা সরকারকে অতিশীঘ্রই পদত্যাগ করে তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে জোর দাবী জানান।

যতক্ষণ পর্যন্ত গনতন্ত্রের মুক্তি না হবে, জনগণের ভোটের অধিকার আদায় না হবে, দেশের  শান্তি ফিরে না আসা পর্যন্ত বিএনপি কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি রাজপথে থেকে পালন করবেন বলে জানান দলের নেতৃবৃন্দরা ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৫ অক্টোবর, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ অক্টোবর, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ন