সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে শনিবার পিরোজপুরে পৌর আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরে পিরোজপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ করা হয়।
উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সাদউল্লাহ লিটন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শুভ দ্বীপ সিকদার।
এ সময় পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সাদউল্লাহ লিটন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে মানবতা প্রতিষ্ঠা করেছে। আজ আওয়ামী লীগকে গণতন্ত্র ও মানবতা শেখানোর চেষ্টা করছে।