শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণসহ আটক ১

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৪ অক্টোবর, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণসহ আটক ১

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণের গহনাসহ আবদুর রহিম (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

    বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চকপাড়া সীমান্ত দিয়ে এক চোরাকারবারি ভারত থেকে স্বর্ণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী নগদ ১৮ হাজার ৮৯৫ টাকাসহ রহিমকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ অক্টোবর, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন