শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর

    শিল্পী ও কলাকুশলীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ অক্টোবর, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ন

    শিল্পী ও কলাকুশলীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব এ নেশন)- এর শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানান, নৈশভোজের সময় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুস্থতার খোঁজ-খবর নেন।

    এসময় শেখ হাসিনা নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে সেজন্য ভবিষ্যতে এ ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
    তিনি দেশের বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো সংস্কার ও পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ  দেন।
    পরে প্রধানমন্ত্রী চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক কর্মকান্ড নিয়ে চিত্রিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

    বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বায়োপিকটির প্রিমিয়ার শো দেখেন বঙ্গবন্ধুর  জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৪ অক্টোবর, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৪ অক্টোবর, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ন