ইসরায়েলি আগ্রসন বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিনের ওপরে অবৈধ ইসরায়েলি আগ্রসন বন্ধের দাবিতে পিরোজপুরে মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের ব্যানারে মুসল্লিরা।
শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ থেকে সর্বস্তরের মুসলমানদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণির সাধারণ মানুষদের উপস্থিতিতে মুসল্লিরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, মুসলমানদের পূর্ণভূমি প্রথম কাবা আল আকসা দখল করে মুসলমানদের হামলা ও নির্যাতন করছে ইসরায়েলি বাহিনী। মুসলমানদের প্রধম ধর্মীয় উপসনালয় আল আকসা মসজিদ মুসলমানদের ফিরিয়ে দিতে হবে। গাজা উপতক্যায় অবরুদ্ধ মুসলমানদের নাগরিক সেবাসহ সব সেবা নিশ্চিত করতে হবে। অবিলম্বে আল আকসায় মুসলমানসহ পুরো ফিলিস্তিনদের ওপরে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে।