শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সরকারের সিদ্ধান্ত চেয়েছে বাংলা একাডেমি

    অনিশ্চয়তায় এবারের একুশে গ্রন্থমেলা

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জানুয়ারী, ২০২২ ০৫:৫৪ অপরাহ্ন

    অনিশ্চয়তায় এবারের একুশে গ্রন্থমেলা
    বইমেলা। ফাইল ফটো

    করোনাপরিস্থিতিতে সরকারের নতুন বিধিনিষেধ জারির প্রেক্ষিতে চরম অনিশ্চয়তায় পড়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। ব্যাপক প্রস্তুতি নিলেও হতাশার মধ্যে পড়েছেন প্রকাশক ও লেখকসহ সংশ্লিষ্ট মহল।

    এদিকে গ্রন্থমেলা আয়োজনের বিষয়ে সরকারে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত চেয়েছে বাংলা একডেমি। মঙ্গলবার (১১ জানুয়ারি) একাডেমির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

    সূত্রমতে, মঙ্গলবার সকালে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে একাডেমির কাছে অমর একুশের গ্রন্থমেলার বিষয়ে জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেলে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার পর মহাপরিচালক প্রথম আলোকে জানান, করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ সম্প্রতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় এককভাবে একাডেমির পক্ষে মেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। সে কারণে মেলা করা যাবে কি যাবে না বা করা গেলে কখন করা হবে, সে বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত চাওয়া হয়েছে।

    কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বরাবরের মতোই ফেব্রুয়ারির শুরু থেকে মেলা করার জন্য একাডেমির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। ১৩ জানুয়ারি পর্যন্ত স্টল বরাদ্দের জন্য আবেদন জমা দেওয়া যাবে। সোহরাওয়ার্দী উদ্যানের অংশে মেলার পরিসর চিহ্নিত করে অবকাঠামো তৈরির প্রস্তুতি চলছে। মেলার এসব প্রস্তুতি পর্বের কাজ চলতে থাকবে। সরকারি নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    করোনা সংক্রমণের কারণে গত বছর অমর একুশের গ্রন্থমেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়নি। লেখক-প্রকাশকদের আগ্রহে মার্চের ১৮ তারিখ মেলা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। এর মধ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তিন দফায় মেলার সময় পরিবর্তন করা হয়। শেষ দিকে এসে নির্ধারিত মেয়াদের দুই দিন আগেই ১২ এপ্রিলে মেলা বন্ধ করে দেওয়া হয়। এসব কারণে গত মেলায় প্রকাশকেরা আশানুরূপ বিক্রি করতে পারেননি। অনেক প্রকাশকই লোকসানে পড়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর