শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশের মানুষ নির্বাচনমুখী, বিএনপি ষড়যন্ত্রমুখী : উপমন্ত্রী শামীম

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অক্টোবর, ২০২৩ ১০:১৪ অপরাহ্ন

    দেশের মানুষ নির্বাচনমুখী, বিএনপি ষড়যন্ত্রমুখী : উপমন্ত্রী শামীম

    পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারাদেশের মানুষ এখন নির্বাচনমুখী আর বিএনপি ষড়যন্ত্রমুখী। তারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদেশী প্রভুদের কাছে নালিশ করতে ব্যস্ত। তারা জানে দেশের বিএনপিকে চায় না। আগামী নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত জেনে তারা নির্বাচন বানচাল করতে চায়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজতে মরিয়া। তবে এদেশের তা কখনো বরদাশত করবে না।

    আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার মার্কার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, জঙ্গিবাদ সৃষ্টিকারী, বোমা হামলাকারী, গ্রেনেড হামলাকারী বিএনপি জানে যে নির্বাচন করে কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না।
    জনগণের ভোটও পাবে না। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোট যেন না হয়, সে জন্য যত রকমের চক্রান্ত করা যায়, সেই চক্রান্তে তারা লিপ্ত।

    এনামুল হক শামীম বলেন, দেশের মানুষের ভাগ্য জননেত্রী শেখ হাসিনার ভাগ্যের সাথে জড়িত। তিনি ক্ষমতায় থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন হয়।
    আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কাজ করছে, সেজন্যেই বিএনপির অন্তর্জ্বালা হচ্ছে। বিএনপি লুটে খেতে পারছে না, ক্ষমতা নেই, জনগণকে শোষণ করতে পারছে না। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারছে না, তাই নির্বাচনকে বানচাল করতে চায়। তাদের দিবা স্বপ্ন কখনোই আর পূরণ হবে না।


    তিনি বলেন, বঙ্গবন্ধুর বীরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা ছাড়িয়ে গেছি। বিশ্বে এখন বাংলাদেশের নাম উচ্চারিত হয় অর্জনের জন্য, সাফল্যের জন্য।  

    উপমন্ত্রী বলেন, এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাদের আগুন সন্ত্রাসী ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের নয় বারবার আওয়ামী লীগকেই ক্ষমতায় চায়। কারণ, আওয়ামী লীগ শক্তিশালী হলে জননেত্রী শেখ হাসিনা শক্তিশালী হয়, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হয়। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল মালতের সভাপতিত্বে ও বশির সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক মানিক সরকার, সহ-সভাপতি আলী আকবর পাইক, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, থানার সহ-সভাপতি জিতু বেপারী, আনোয়ার বালা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, শাহজালাল মাল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রতন, স্বপন সিকদার, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, মহসিন হক আবু, আলম সরদার প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ অক্টোবর, ২০২৩ ১০:১৪ অপরাহ্ন