শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৩ অক্টোবর, ২০২৩ ০৫:৩৬ অপরাহ্ন

    শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    ‘‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

    সভায় সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, দুর্যোগ কখনো বলে আসে না। যেকোনো মুহুর্তে দুর্যোগ আসতে পারে। তাই নিজেদেরকে সর্তক থাকতে হবে এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সাবধান থাকলে অনেক দুর্যোগে বড় ধরণের ক্ষতি এড়িয়ে যাওয়া সম্ভব। বাড়ি এমনভাবে তৈরি করতে হবে যাতে তা দুর্যোগ সহনীয় হয়। এমনভাবে করা যাবে না, যেটা দুর্যোগের কারণ হয়।

    সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে হবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে হবে এবং তাদের খবর দিতে হবে। এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্ণিল মহড়া প্রদর্শিত হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ অক্টোবর, ২০২৩ ০৫:৩৬ অপরাহ্ন