গাইবান্ধায় আনসার-ভিডিপির জেলা সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় আনসার-ভিডিপির জেলা সমাবেশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা জেলা অফিসের উদ্যোগে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ অক্টোরব) স্থানীয় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও মূখ্য আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো.ইব্রাহীম হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যাান্ট মো. আরিফুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক ও গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হকসহ অন্যান্যরা প্রমুখ ।

হুইপ বলেন, ৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত  দেশের প্রথম সরকারকে আনুষ্ঠানিকভাবে আভিভাদন দিয়ে শুরু করে  মুক্তিযুদ্ধে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করেছে । তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখছে ।

এছাড়া পরে আনসার ও ভিডিপির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন উনন্নয়ন মূলক কাজে  অবদান রাখায় ২৫ জন আনসার ও ভিডিপির সদস্যদের বাইসাইকেল প্রদান করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৩ অক্টোবর, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ অক্টোবর, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন