শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি দু’জন গ্রেপ্তার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৩ অক্টোবর, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি দু’জন গ্রেপ্তার

    গাইবান্ধা শহরের বাঁধন প্রেস নামে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মেশিনম্যানসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে চুরি হওয়া ৭শ’ কেজি প্রেসের প্লেটও উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাইবান্ধা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুলাহ আল মামুন।

    গ্রেপ্তারদের একজন বাঁধন প্রেসের মেশিনম্যান কাফিউজ্জামান রেজভী (২৮)। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর বকুলতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে। অন্যজন একই উপজেলার কাজীপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে মো. রাশেদ (২৩)।

    প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রেজভী ও রাশেদ রাতে চুরি করে ইজিবাইকে করে প্রেসের প্লেটগুলো রাশেদের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার মামলা তদন্তে রেজভীকে সন্দেহ হলে বুধবার রাতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাশেদকেও গ্রেপ্তার করা হয়। পরে রাশেদের বাড়ি থেকে পুরাতন ছাপানো ৭শ’ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়।

    এরআগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাঁধন প্রেসে চুরির ঘটনা ঘটে। সেদিন রাতে সবশেষ কাজের দায়িত্বে ছিলেন ম্যাশিনম্যান রেজভী। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন বাঁধন প্রেসের মালিক এম. এম মাহবুবে সোবাহানী।

    প্রেস বিফ্রিংয়ে অন্যদের মধ্যে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৩ অক্টোবর, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ অক্টোবর, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ন