শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৩ অক্টোবর, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধ বিদেশী অস্ত্র, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি হাসুয়াসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি উপজেলার আজমতপুর বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩০)। বৃহস্পতিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে বুধবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া এলাকার একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টার দিকে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদমাপাড়া আসারীর আমবাগানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ রুহুল আমিনকে আটক করা হয়।

    ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ অক্টোবর, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ন