শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কারো দুর্দশা থাকবে না: মমতাজ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৩ অক্টোবর, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কারো দুর্দশা থাকবে না: মমতাজ

    মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কারো কোন দুর্দশা থাকবে না। শেখ হাসিনা হলো জনগণের সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন এবং শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বাজারে জিও ব্যাগ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আমরা যত উন্নয়নমূলক কাজ করছি সব শেখ হাসিনার জন্যই করতে পারছি। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আমরা কোন কাজ করতে পারতাম না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ চেয়ারম্যানের মাধ্যমে যে সকল ভাতা আপনারা পান সবই শেখ হাসিনা দেন।আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই ভাতা তিনগুণ পাবেন ইনশাআল্লাহ।

     

    মমতাজ বেগম বলেন, আগামীতে শেখ হাসিনা সরকার ভাতাসহ সকল উন্নয়ন বৃদ্ধি করে দেবেন। আর শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আপনারা শেখ হাসিনার সাথে থাকবেন, নৌকা মার্কার সাথে থাকবেন।

    তিনি আরোও বলেন, নদী ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছেন সরকার। মানিকগঞ্জ-২ আসনে নদী ভাঙ্গন রোধে শত শত কোটি টাকার কাজ হয়েছে। একজন মানুষের বাড়ি নদীতে ভেঙে গেলে তার আর কিছুই থাকেনা। তাই শেখ হাসিনা সরকার বেড়িবাঁধ নির্মাণ ও নদী ভাঙ্গান রোধে কাজ করছেন।

    পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্বোতিশ্বর পাল, পুটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন বিশ্বাস গিনি,সাধারণ সম্পাদক এনামুল হকসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

    জিও ব্যাগ প্রকল্প উদ্বোধন শেষে রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামের হেকমত মাতবরের রাড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন মমতাজ বেগম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ অক্টোবর, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন