শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ অক্টোবর, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিকিৎসকের অবহেলায় শ্রীমতি টপি রানী (২৫) নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রোগী গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের লিটন হালদারের স্ত্রী ও কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বীরেন কর্মকারের মেয়ে। বুধবার বিকেল পৌণে ৪টার দিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

    নিহত পরিবারের অভিযোগ, টপি রানীর প্রসব বেদনা হলে দুপুর ২টার দিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৩টার দিকে রোগীর অস্ত্রোপচার শুরু করেন ডা. দেলওয়ার হোসেন। এ সময় জন্মলাভ করে এক নবজাতক। পরে রোগীর অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পথিমধ্যে ওই রোগীর মৃত্যু হয়। নিহতের স্বামী লিটন হালদারের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় স্ত্রীর মৃত্যু হয়েছে। এরই দায় ডা. দেলওয়ার হোসেন ও ক্লিনিক কর্তৃপক্ষকে নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

    এ বিষয়ে ডা. দেলওয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফজলে রাব্বীর সঙ্গে যোগাযোগ করা হলেও তার মন্তব্য মেলেনি। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ অক্টোবর, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ন