শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কক্সবাজারে 'খুরুশকুল আশ্রায়ন প্রকল্পে' সরকারি প্রাথমিক স্কুল স্থাপন

    নিজস্ব প্রতিবেদক

    ১২ অক্টোবর, ২০২৩ ০৯:২৫ পূর্বাহ্ন

    কক্সবাজারে 'খুরুশকুল আশ্রায়ন  প্রকল্পে' সরকারি প্রাথমিক স্কুল স্থাপন

    প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, ঝড়-জলোচ্ছ্বাসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের নির্মম শিকারের দরুন নিঃস্ব পরিবারের শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সম্ভব সকল পদক্ষেপ নেয়া হয়েছে। এসব শিশুদের  মূলধারায় নিয়ে আসতে বিশেষ কর্মসূচি গ্রহণ ও শিশুদের স্কুলে আসতে উৎসাহী করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ভাবে স্থাপন করা হবে।

    তিনি বলেন, ২০৪১ সালের আধুনিক স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকের শিশুরা। তাই শিশুদের মেধা ও মননের বিকাশে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে।

    এ বিদ্যালয় স্থাপন হওয়ার মাধ্যমে প্রকল্প এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়বে বলে সচিব আশাবাদ ব্যক্ত করেন।
     
    তিনি বুধবার বিকেলে কক্সবাজারে বিশ্বের বৃহত্তম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প' এলাকায় 'খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়' স্থাপন উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস  আয়োজিত মা-অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    প্রকল্প পরিচালক লে. কর্নেল আফজাল হোসেনের সভাপতিত্বে  সভায় বক্তৃতা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. নুরুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী প্রমুখ।

    প্রসঙ্গত, কক্সবাজার খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাত্র ৭দিনের মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের শুভ সূচনা করা হয় ৷

    বাংলাদেশে এই প্রথম জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসিত দের জন্য ৬ তলা বিশিষ্ট ১৪৩ টি ভবন নির্মানের মাধ্যমে এই বিশেষ, আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যেখানে একতৃতিয়াংশের মধ্যে ইতঃমধ্যে ৬০০ ভূমিহীন পরিবার পুনর্বাসিত হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ অক্টোবর, ২০২৩ ০৯:২৫ পূর্বাহ্ন