শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় ইজিবাইকে ১৯ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ইজিবাইকে ১৯ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

    গাইবান্ধায় ইজিবাইকে পরিবহনের সময় ১৯ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

    আটকরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. নুরুজ্জামানের ছেলে মো. নয়ন (৪৫), মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬) এবং সুন্দরগঞ্জের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮)।

    সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, ৩ জন যুবক ইজিবাইকে করে মাদক নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। খবর পেয়ে গাইবান্ধা-সাঘাটা সড়কে অভিযান চালায় পুলিশ। এসময় ওই ইজিবাইকটিকে থামানোর চেষ্টা করলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইন্দ্রারপাড় এলাকায় গিয়ে ইজিবাইকটিকে থামিয়ে তল্লাসি কালে ইজিবাইকের চালকের আসনের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ গাঁজা উদ্ধার করা হয়। ইজিবাইকসহ আটক করা হয় ওই ৩ যুবককে। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

    প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রæব জ্যোতির্ময় গোপ বিপিএম, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন