শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধার চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ক্লাশ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ন

    গাইবান্ধার চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ক্লাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির অব্যবস্থাপনা, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছারিতা, দুর্নীতি, শ্রেণি সংকট এবং জরাজীর্ন ভবনে পাঠদান, সরকারি নীতিমালা উপেক্ষা করে নিয়োগদানসহ এসব অভিযোগের প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে।

    অভিযোগে জানা গেছে, চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর মানসম্মত লেখাপড়া হয়ে আসছিল। কিন্তু বিগত কয়েক বছর থেকে জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও ওই ভবনেই শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ে ৭শ’র বেশী শিক্ষার্থী থাকলেও একবছরের ব্যবধানে বর্তমানে তা কমে ৫৬৪ জনে দাঁড়িয়েছে। এতে করে এলাকার অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত ২০২২ সালে ম্যানেজিং কমিটির সভাপতি মো. তাহেদুল ইসলাম রকেট ও প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের যোগসাজসে নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করে একজন সহকারি প্রধান শিক্ষকসহ তিনজন অফিস সহায়ক নিয়োগ দিয়ে প্রায় অর্ধকোটি টাকারও বেশী নিয়োগ বাণিজ্য করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের উন্নয়নের জন্য মার্কেট নির্মাণ করে দোকান ঘর ভাড়া দেয়া হলেও অজ্ঞাত কারণে দোকান ঘরের মাসিক ভাড়া মাসের পর মাস বকেয়া কথা বলা হলেও ব্যবসায়ীরা বলছেন অন্য কথা।

    বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারীর পদে লোক নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারীর পদে লোক নিয়োগ করা হবে। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের যাবতীয় কাগজপত্র সভাপতি নিজেই করে থাকেন। আমার কাছে নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ নেই। তবে সভাপতি সাহেবের কাছে নিয়োগ বিজ্ঞপ্তির ফাইলটি তার হেফাজতে রয়েছে। সভাপতি সাহেবে মুঠোফোনে জানান- গাইবান্ধার শহরের স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, বিদ্যালয়ের নতুন ভবন করার জন্য রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি তার বিরুদ্ধে আসা সকল অভিযোগ অস্বীকার করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ অক্টোবর, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ন