শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে শেখ রাসেল দিবসের প্রস্তুতি সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ অক্টোবর, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন

    পিরোজপুরে শেখ রাসেল দিবসের প্রস্তুতি সভা

    পিরোজপুরে শেখ রাসেল দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাধবি রায়, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা মৎস্য অফিসার মোঃ আজহারুল হক, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বিটিভি প্রতিনিধি এস এম পারভেজসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভাকে জানানো হয় যে, এবারের শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শেখ রাসেল দিপ্তীময়- নির্ভীক নির্মল দুর্জয়’। শেখ রাসেল দিবস পালনের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে ১টি বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা, শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রিয় শেখ রাসেল শিরোনামের রচনা প্রতিযোগিতা, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা। এছাড়া জেলার সদর উপজেলা ব্যতিত সকল উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভারও আয়োজন করা হবে।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান বলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর জন্মদিনটি আমরা যথাযথ গুরুত্বের সাথে পালন করব। শেখ রাসেলের সংক্ষিপ্ত জীবনীও শিশুদের জানাতে হবে। জানাতে হবে ১৫ আগষ্টের কলঙ্কিত দিনে বর্বর খুনিরা কত নির্দয় নিষ্ঠুর ছিল। শেখ রাসেলের মত নিষ্পাপ একটি শিশুকে মাথায় গুলি করতেও তাদের হাত কাঁপেনি। তিনি সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১১ অক্টোবর, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ অক্টোবর, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন