শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় যুবলীগ-ছাত্রলীগ নেতার নামে টাকা আত্মসাতের মামলা

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১০ অক্টোবর, ২০২৩ ০১:০৪ অপরাহ্ন

    পাইকগাছায় যুবলীগ-ছাত্রলীগ নেতার নামে টাকা আত্মসাতের মামলা

    পাইকগাছায় যুবলীগ ও ছাত্রলীগ নেতার নামে প্রতারণা করে ২২ লাক ৬৮ হাজার টাকা আত্মসাৎ করার অপরাধে মামলা হয়েছে। রোববার রাতে মামলাটি করেন উপজেলার গজালিয়া গ্রামের আরাফাত হোসেন। পুলিশ প্রধান আসামি মোক্তার হোসেন(৩৩) কে ওই রাতেই খুলনার মুজগুনী এলাকার রেলওয়ে বস্তি থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    মামলার বাদী আরাফাত হোসেন জানান, গত ১৬ মার্চ পৌর সদরের সাব-রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি করতে আসি। আমার শশুর জমি সংক্রান্ত কাগজ যোগাড়ের কাজে ব্যস্ত থাকে। আমার কাছে ২২ লক্ষ ৬৮ হাজার টাকা একটি ব্যগে রেখে দেয়। এ সময় আমার বন্ধু মোক্তার হোসেন আমাকে বলে আমার কাছে দাও আমি দেখে রাখবো। তখন তার কাছে ব্যাগ দিয়ে আমি আমার শশুরকে সাহায্য করতে থাকি। পরে এসে দেখি সে নাই। তাৎক্ষনিক আমি থানাকে জানাই এবং একটি সাধারণ ডাইরি করি। সে অনুযায়ী প্রায় ৬ মাস পর রোববার রাতে মোক্তার মোড়লকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি জেলা ছাত্রলীগের উপ সাহিত্য বিষয়ক সম্পাদক (বহিষ্কার) মাসুদুর রহমান মানিক(৩০) ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাক শহিদুল্লা কায়সার(৪৫) ও ইমরান হোসেন(৩২) যোগাযোগে এ কাজ করেছে এবং ওই টাকা তাদের নিকট দেয় বলে স্বীকার করে।

    মাসুদুর রহমান মানিক, শহিদুল্লাহ কায়সার,ও ইমরান হোসেন পালাতক রয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ২২ লক্ষ ৬৮ হাজার টাকা প্রতারণা করে পালিয়ে যাওয়া ঘটনায় থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করেছি অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ অক্টোবর, ২০২৩ ০১:০৪ অপরাহ্ন