শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মুফতি ফয়জুল

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ অক্টোবর, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ন

    জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মুফতি ফয়জুল

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। ২০১৪ সালে যে ভাবে নির্বাচন করেছেন এতে জাতি কিছু বলেনি, ২০১৮ সালে নির্বাচন দিনের ভোট রাতে করেছেন জাতি চুপ ছিলো, কিছু বলেনি। তবে ২০২৪ এর নির্বাচন এমন আর করতে দেয়া হবে না। জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আমরা ভাত ডালের অধিকার চাই। তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অবশ্যই কমিয়ে আনতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে হবে। খাদ্য মন্ত্রী বলেছেন ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গা সমভব নয় কিভাবে সিন্ডিকেট ভাংবেন আপনি নিজেই তো সিন্ডিকেটের প্রধান। আমাদের কাছে ক্ষমতা দেন ইসলামের হাতে ক্ষমতা দিলে কোন সিন্ডিকেট থাকবে না।

     

    তিনি আরো বলেন জনগণের জন্যই সংবিধান তৈরি করা হয়েছে। জনগন যেই দাবী তুলবে গনতান্ত্রিক রাষ্ট্রে সেটাই সংবিধান। তাই জনগনের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতেই হবে। সংবিধান ৭২ এ রচিত হয়ে বারবার সংশোধিত হয়েছে, পরিবর্তন হয়েছে। তাই জনগন যেটা করবে সেটাই সংবিধান, আর জনগন যেটা চাইবে না সেটা বাংলাদেশের সংবিধান হতে পারেনা। তাই জনগনের দাবী মেনে নিয়েই জাতীয় সরকার গঠন করে আগামী নির্বাচন দিতে হবে। 

    রোববার বিকেলে পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

    জেলা সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার সভাপতি মাওলানা মো: ইয়াহহিয়া হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মো: মাসুদ বিল্লাহ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ অক্টোবর, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ন