শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় ব্যাটারীচালিত ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৪

    গাইবান্ধা প্রতিনিধি

    ৮ অক্টোবর, ২০২৩ ০৯:০৩ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ব্যাটারীচালিত ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৪

    গাইবান্ধার সদর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারিচালিত মিশুক ভ্যান ছিনতাইয়ের চেষ্টার সময় ধারালো ছুরিসহ অপরাধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন।

    গ্রেফতার ছিনতাইকারীর হলেন,গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের কায়ছার মিয়ার পুত্র কল্লোব মিয়া (২০), মৃত লাল মিয়ার পুত্র আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের পুত্র নাজমুল হাসান বোনাস (১৯)।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় গ্রেফতারকৃতরা যাত্রী সেজে একটি ব্যাটারিচালিত মিশুক অটো নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া ওই মিশুক ও একটি ধারালো ছুরি করা হয়।  

    পুলিশ সুপার কামাল হোসেন আরো বলেন, গ্রেফতাররা পরস্পর যোগসাজসে সন্ধ্যার দিকে ফকিরপাড়া মোড় থেকে অটো মিশুকটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নিয়ে একটি নির্জন স্থানে চালককে ধারালো ছুরি দিয়ে মৃত্যুর ভয়ভীতি প্রদর্শনসহ কিলঘুষি মেরে মিশুকটি নিয়ে পালিয়ে যায় মর্মে স্বীকার করেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেই ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।  

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানা প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ অক্টোবর, ২০২৩ ০৯:০৩ পূর্বাহ্ন