শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেফাকের নতুন কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক

    ৮ অক্টোবর, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    বেফাকের নতুন কমিটি গঠন

    বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কমিটি পুনর্গঠিত হয়েছে। আল্লামা মাহমুদুল হাসান সভাপতি, মাওলানা সাজিদুর রহমান সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা মাহফুজুল হক মহাসচিব নির্বাচিত হন। শনিবার যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদরাসা মিলনায়তনে সারাদেশ থেকে আগত প্রায় ৩ হাজার উমূমী সদস্যের সম্মেলনে মজলিসে শুরার পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করা হলে মজলিসে উমূমীর সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটির অনুমোদন হয়। ১৫ সদস্যের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের আমেলা এবং ২৮৫ সদস্য বিশিষ্ট শূরার নাম মজলিসে উমূমীতে ঘোষণা করা হয়। ২৩ হাজারের অধিক মাদরাসার তত্বাবধায়ক দেশের সর্ববৃহৎ জাতীয় কওমী শিক্ষাবোর্ড বেফাকের এই সম্মেলনে ১২টি প্রস্তাব গৃহীত এবং ১০টি নির্দেশনা প্রদান করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল :

    #কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।
    #কারাবন্দী ওলামায়ে কেরামকে মুক্তিদান এবং সকল হয়রানীমূলক মামলা প্রত্যাহার করা।
    #জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম বিরোধী ভাবধারা দূরীকরণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষাঙ্গণে হিজাব ও পর্দার অধিকার বহাল রাখা।
    #নাস্তিক্যবাদ, খৃষ্টান মিশনারী, কাদিয়ানী ফিতনা, হিজবুত তাওহীদ ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা।

    সম্মেলনের শুরুতে মাওলানা সাজিদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং আল্লামা মাহমুদুল হাসান উদ্বোধনী ভাষণ দেন। বেফাকের গত পাঁচ বছরের রিপোর্ট পেশ করেন মাওলানা মাহফুজুল হক। পরিশেষে বেফাকের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত যে সকল মুরুব্বিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন তাদের জন্য এবং দেশ বিদেশের সকল মরহুম ওলামায়ে কেরাম ও দীনদার ব্যক্তিবর্গের জন্য মাগফেরাত ও রাফয়ে দারাজাতের দোয়া, কারাবন্দী ওলামায়ে কেরামের দ্রæত মুক্তি এবং দেশ-জাতি উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৮ অক্টোবর, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৮ অক্টোবর, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৮ অক্টোবর, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৮ অক্টোবর, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন