শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কেমিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সহসভাপতি নজরুলকে অভিনন্দন

    আঃ খালেক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

    ৮ অক্টোবর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

    কেমিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সহসভাপতি নজরুলকে অভিনন্দন

    বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নজরুল এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

    এর আগে গত ৯ সেপ্টেম্বর ঢাকাস্থ কনভেনশন সেন্টারে এই নির্বাচন সম্পন্ন হয়। এসময় ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২৩-২০২৫ মেয়াদের জন্য ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। তিনি বিপুল ভোটে জয়লাভ করায় পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল, সভাপতি নাসিম মন্ডল, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য খালিদ হাসানসহ আরও অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, এটি আমার প্রাণের সংগঠন। কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীদের জন্য আজীবন কাজ করে যাব। যে কোনো ধরণের সমস্যার সম্মুখীন হলে ব্যবসায়ীদের পাশে থাকব ইনশাআল্লাহ্।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ অক্টোবর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন