শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৮ অক্টোবর, ২০২৩ ০১:১০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বয়স্ক-বিধবা, স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    এ সময় তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে, উন্নত সমৃদ্ধিশালী দেশ গড়তে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সকল ধরণের  উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় বিভিন্ন ধরণের ভাতা চালু করেছেন। ফলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনতে হবে।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজাসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়া সুবিধাভোগী প্রায় ৫ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদুজ্জামাম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ অক্টোবর, ২০২৩ ০১:১০ পূর্বাহ্ন