শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বন্ধুর বাড়ির খড়ের গাদায় মিলল যুবকের মাটিচাপা লাশ

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ অক্টোবর, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে বন্ধুর বাড়ির খড়ের গাদায় মিলল যুবকের মাটিচাপা লাশ

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের তিন দিন পর বন্ধুর বাড়ির খড়ের গাদা থেকে একজনের মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (৭ অক্টোবর)সকালে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামের রুম্মান শেখের বাড়ির পাশে লাশটি পাওয়া যায় বলে নেছারাবাদ সার্কেলে সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান। নিহত হাসানুর রহমান অপু (৩৫) ওই গ্রামের বাসিন্দা।

    অপুর চাচাতো ভাই মোঃ নজরুল ইসলাম বলেন, অপুর স্ত্রী খুলনায় থাকেন। ব্যবসার জন্য অপু গ্রামের বাড়িতে থাকত। সে রুম্মান শেখের সঙ্গে সুপারি ব্যবসা করত। তারা ব্যবসায়ীক বন্ধু ছিল।

    গত ৪ অক্টোবর অপু রুম্মানের সঙ্গে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে ৫ অক্টোবর তার স্ত্রী খুলনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার সাবিহা বলেন, সকালে রুম্মানের বাড়ির পাশে সুপারি পারতে গিয়ে খড়ের গাদা থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ এসে মাটিচাপা অবস্থায় অপুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।


    তিনি এই প্রতিবেদককে বলেন, এ ঘটনার পর থেকে রুম্মান পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার মা, বোন এবং ভাইয়ের মেয়েকে থানায় নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপুকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই সহকারী পুলিশ সুপার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ অক্টোবর, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ন