শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিংগাইরে ঝড়ের তান্ডব! বৃদ্ধা নিহত, ব্যাপক ক্ষয়-ক্ষতি

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৭ অক্টোবর, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ন

    সিংগাইরে ঝড়ের তান্ডব! বৃদ্ধা নিহত, ব্যাপক ক্ষয়-ক্ষতি

    মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রবল ঘূর্ণিঝড়ে ঘরের উপর গাছ পড়ে আমেনা (৮০) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা-পাকা বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে শতাধিক গাছপালা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে ঘূর্ণিঝড় টি তাণ্ডব চালায়। এসময় টিনের ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় ঘরের চাল ভেঙে  ওই গৃহবধূর মৃত্যু হয়। এছাড়া ঝড়ে শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল, গোপালনগর, কানাইনগরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা-পাকা ঘর ভেঙে যায়।

    শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, দুপুর থেকে ভারী বর্ষণ হচ্ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক বাড়িঘর ও কয়েক'শ গাছ ভেঙে যায়।

    সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ঘূর্ণিঝড়ের পরপরই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে  সরকারি সহায়তা প্রদান করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ অক্টোবর, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ন