শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে ফেনসিডিল-গাঁজাসহ আটক-৩

    গাইবান্ধা প্রতিনিধি

    ৭ অক্টোবর, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ফেনসিডিল-গাঁজাসহ আটক-৩

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ট্রাক থেকে ৩৬৪ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

    শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব সিন্ধুরনা গ্রামের সনাতন বর্মণের পুত্র সুমন্ত সাগর রায় অন্তর (২০), উত্তর সিন্ধুরনা গ্রামের মহেশ্বর চন্দ্রের পুত্র অনিত্য চন্দ্র জীবন (২১) ও টংভাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের পুত্র আজহারুল ইসলাম মিঠুন (২৬)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ১ টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ থানামোড় চার মাথা মায়ামনি হোটেল এন্ড রেস্টুরেন্টের রংপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে মাদক ও ট্রাকটি জব্দ করা হয়। একইসঙ্গে ওই কারবারিদেরও গ্রেফতার করা হয়েছে।  

    র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা  স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৭ অক্টোবর, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন