শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রধানমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হয়েছে: গণতন্ত্র মঞ্চ

    নিজস্ব প্রতিবেদক

    ৬ অক্টোবর, ২০২৩ ১০:২৬ অপরাহ্ন

    প্রধানমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হয়েছে: গণতন্ত্র মঞ্চ

    আজ (শুক্রবার) রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র - যুক্তরাজ্য সফর এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর পরিচালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক  হাসনাত কাইয়ূম ও নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

    গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী ১৬ দিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করলেন। তলে তলে যে আপোষ তিনি করতে চেয়েছিলেন তাতে ব্যর্থ হয়ে যুক্তরাজ্যে এসে একবার বিষোদগার করেছিলেন, আজকের সংবাদ সম্মেলনে আরেকবার করলেন। দেশের অর্থনৈতিক সংকট, অসহনীয় মূল্যস্ফীতি, ডেঙ্গু পরিস্থিতি, রিজার্ভ সংকট - কোন ব্যাপারেই প্রধানমন্ত্রীর কোন উদ্বেগ নেই। তার সব উদ্বেগ কিভাবে অবৈধ ক্ষমতা কুক্ষিগত রাখা যায়, সেই ব্যাপারে। একদিকে তিনি বিরোধী দলের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিষোদগার করেছেন; অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিয়ে নিরেট মিথ্যাচার করেছেন। এই সরকার ক্ষমতায় থাকলে অচিরেই বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দেউলয়া রাষ্ট্রে পরিণত হবে।

    নেতৃবৃন্দ বলেন, আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। অচিরেই জনগণের দুর্বার আন্দোলনের মুখে এই সরকার পদত্যাগে বাধ্য হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সকল শ্রেণী পেশার মানুষকে অংশ নেওয়ার আহবান জানানো হয়।




    রাজনীতি - এর আরো খবর