শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জের সেলিম হাসান হত্যা মামলার আসামী গ্রেফতার দাবি

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ অক্টোবর, ২০২৩ ০৭:৫৩ অপরাহ্ন

    শিবগঞ্জের সেলিম হাসান হত্যা মামলার আসামী গ্রেফতার দাবি

    শিবগঞ্জের সেলিম হত্যার মামলার আসামি গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মৃত সেলিম হাসানের  বিধবা স্ত্রী অলেনুর বেগম ও তার  ভুক্তভোগী পরিবার।

    বৃহস্পতিবার বিকেল তিনটার শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অলেনুর বেগম বলেন, আমরা স্বামী সেলিম হাসানকে গত এক অক্টোবর রাত আটটার দিকে সরকারি গোরস্থানের গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুল হামিদ, মেজর আলী, তরিকুল ইসলাম ,নুরুল ইসলাম, আবু তালেব ,কাওসার আলী ,মতি জোয়ারী, সহ ৬/৭ জন আমার স্বামী সেলিম হাসানকে  দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায়  আমি সেদিন রাতেই   একটি এজাহার দায়ের  করি। কিন্তু দুঃখের বিষয় পুলিশ এখনো কোন আসামি গ্রেফতার করেনি বরং আসামিদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে । আসামীর পক্ষের লোকজন মামলা প্রত্যাহারের জন্য আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

    উল্লেখ্য যে আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমাদের দাবি মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরা হোক। পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।  এ সময় আরো উপস্থিত ছিলেন  নিহত সেলিমের বিধাবা স্ত্রী অলেনুর ও তার বোড় নার্গিস বেগম। এ মামলার তদন্তকারী শিবগঞ্জ থানার এস আই মিজানুর রহমান জনানা, এঘটনায় মামলা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করেছি।তবে আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করতে পারছি না। তবে আসামী ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর