শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা নেজাম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ অক্টোবর, ২০২৩ ০৭:৫০ অপরাহ্ন

    শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা নেজাম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা নেজাম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেউপজেল  সহকারী কমিশনার(ভ’মি) জুবায়ের হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ থানার পুলিশের একটি চৌকস দল কর্তৃক রাষ্টীয় মর্যদা  প্রদান শেষে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে তার দাফন বাবদ  ১০ হাজার টাকা তার পরিবারে হাতে তুলে দেন। অত:পর মরহুমের নামাজে জানাযা শেষে  ডাকাতপাড়া কেন্দ্রীয় গোরস্থান তার মরদেহ দাফন করা হয়।

    এর আগে বুধবার রাত ৯টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর