শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনায় আ.লীগ নেতার ভাইয়ের নামে অভিযোগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ অক্টোবর, ২০২৩ ০৭:১৭ অপরাহ্ন

    শিবগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনায় আ.লীগ নেতার ভাইয়ের নামে অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ১৬০ সিসির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী সুমন আলী বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলীর ভাইয়ের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগে বলা হয়, সন্ধ্যা ৭টার দিকে কারবালা মোড় এলাকার স্কিলআপ ট্রেনিং সেন্টারের সামনে মোটরসাইকেলটি রেখে ওই ট্রেনিং সেন্টারে যান সুমন আলী। প্রায় ৪০ মিনিট পর এসে দেখেন মোটরসাইকেলটি নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান মেলেনি। পরে স্কিলআপ ট্রেনিং সেন্টারের সিসি টিভি ফুটেজে দেখা যায়, পৌর এলাকার জালমাছমারী সহড়াতলা মহল্লার জিন্নাত আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আলীর ভাই মেজবাউল হকসহ ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান।

    এ বিষয়টি নিয়ে জানতে চাইলে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে আসামি গ্রেফতার নেই। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ কারবালা মোড় এলাকায় চুরির ঘটনা ঘটে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৬ অক্টোবর, ২০২৩ ০৭:১৭ অপরাহ্ন