পিরোজপুরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর)সকালে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোরের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, অধ্যাপক লুৎফর রহমান, প্রভাষক মৌমিতা সরকার, হাবিবুল্লাহ হাওলাদার, প্রথম আলোর পিরোজপুর জেলা প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স প্রমুখ।
এসময়ে বক্তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা মূকল বক্তব্য রাখেন।
বন্ধু সভার সাংগঠনিক সম্পাদক নাছরিন আক্তারের উপস্থাপনায় এসময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যাতে কৃতী শিক্ষার্থীরা অংশ নেয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।
প্রথম আলোর আয়োজনে ও শিখোর পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪ জেলায় ১১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এবারের উৎসবটির পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।