শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে ৩ জমজ শিশুর পরিবার পেল পোশাক: খাদ্যসামগ্রী

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৫ অক্টোবর, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ৩ জমজ শিশুর পরিবার পেল পোশাক: খাদ্যসামগ্রী

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ জমজ শিশুর পরিবারকে চাল, ডাল, দুধ, কলা ও আপেলসহ প্রায় দশ প্রকার খাদ্যসামগ্রী ও পোশাক প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা রোগী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ওই পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী ও পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, অসহায় ৩ জমজ শিশু পুষ্টিহীনতায় ভুগছিল। খবর পেয়ে তার পরিবারের হাতে সাধ্যমত সহযোগিতা করা হয়েছে। আগামীতেও ওই পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজাসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও অভিভাবক। সুবিধাভোগী শিশুরা হল- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবদুল মামুন ও নায়েমা খাতুন দম্পতির ছেলে নাফিজ হুসাইন, নাফিস ইকবাল ও নাবিল উদ্দিন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ অক্টোবর, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন